• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

স্ত্রী হত্যার দায়ে জয়পুরহাটে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট) / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি (জয়পুরহাট) :

জয়পুরহাটের আক্কেলপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী পান্না বিবিকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ ওরফে লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের দীর্ঘদিন পরও তাদের কোনো সন্তান না হওয়াকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ সৃষ্টি হতো।

এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রী পান্না বিবিকে হত্যা করেন সিরাজুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় পরদিন নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে সিরাজুল ইসলামকে আসামি করে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category