জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল: শিক্ষা, চিকিৎসা ও সম্ভাবনার এক গর্বিত প্রতিষ্ঠান
ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ
/ ২৬
Time View
Update :
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
Share
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা চিকিৎসাসেবা কেন্দ্র নয়; এটি বৃহত্তর এলাকার মানুষের আবেগ, ভালোবাসা, স্বপ্ন ও গর্বের এক অনন্য প্রতীক।
দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য মানুষের কর্মসংস্থান, জীবিকা, স্বপ্ন, স্মৃতি ও আত্মপরিচয়। চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নেও প্রতিষ্ঠানটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
এ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারো মানুষের প্রত্যাশা ও ভালোবাসা। তাই এর সুনাম, ঐতিহ্য, মানসম্মত শিক্ষা এবং আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রা শুধু স্থানীয় পর্যায়েই সীমাবদ্ধ না থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা এলাকাবাসী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার।
মরহুম জহুর ইসলাম সাহেব কি কখনো বলে গেছেন, আপনারা নিজেদের ইচ্ছেমতো নিয়ম চালাবেন? তিনি তো প্রতিষ্ঠান গড়ে গেছেন মানুষের সেবা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য, কারও অবহেলা আর ক্ষমতার অপব্যবহারের জন্য নয়।
মনে রাখবেন, প্রতিষ্ঠানের নাম বড় হলেই প্রতিষ্ঠানের সম্মান রক্ষা হয় না; সম্মান রক্ষা হয় সেখানে দায়িত্ব পালন করা মানুষগুলোর সততা ও কর্মকাণ্ডে।**
কয়েকজনের গাফিলতির কারণে একটি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হতে পারে, মানুষের ভোগান্তি বাড়তে পারে। তাই সময় থাকতে নিজেদের দায়িত্ব বুঝুন। কারণ পদ-পদবি চিরস্থায়ী নয়, কিন্তু নিজের কাজের জবাবদিহি একদিন করতেই হবে।
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল আমাদের এলাকার গর্ব, আমাদের ভালোবাসা এবং আমাদের অহংকার। এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সাফল্যই হোক সবার প্রত্যাশা।