• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Headline
বাজিতপুরে সংঘর্ষের অবসান, শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান; নিরপেক্ষ তদন্তের দাবি প্রসাধনীতে পশুর চর্বি! ব্যবহারের আগে জেনে নিন শরিয়তের বিধান : নিত্যব্যবহার্য রিজিকের স্তর কয়টি ও কী কী : প্র্যাকটিসিং মুসলিম পোশাকে বিতর্কে : দীপিকা জেমসসহ গাইবেন যারা, গানের তালে মাতবে নগর নিউজিল্যান্ডের নির্বাচন : প্রচারণার শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে  তুরস্কের সাবেক মন্ত্রী গ্রেফতার : বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তে  হরমুজ প্রণালীতে তেলবাহী দু’টি ট্যাংকারে আগুন, দাবি ইরানের ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরে ফুটবল বিশ্বের শ্রদ্ধা ও শুভেচ্ছা হাসান ঘরের মাঠে পাঁচ উইকেট পেয়ে আনন্দিত 

জেমসসহ গাইবেন যারা, গানের তালে মাতবে নগর

বিনোদন ডেস্ক : / ৮ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে বসছে জনপ্রিয় ব্যান্ডসংগীতের জমকালো আসর। গানের তালে নগর মাতাতে এবার সাত ঘণ্টা পারফর্ম করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। এক মঞ্চে নগরবাউল জেমস, ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাকের পরিবেশনায় মুখর হয়ে উঠবে মানিক মিয়া অ্যাভিনিউ।

শুক্রবার (৭ নভেম্বর) দেশজুড়ে পালিত হচ্ছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। পরিচিত শিল্পীদের একই মঞ্চে দেখার সুযোগ পাবেন সংগীতপ্রেমীরা।

কনসার্টের অন্যতম আকর্ষণ নগরবাউল জেমস। বাংলা রকসংগীতে দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই শিল্পীর পরিবেশনা ঘিরে ভক্তদের আগ্রহ রয়েছে। ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাকও নিজেদের জনপ্রিয় গান নিয়ে মঞ্চে উঠবে। প্রতিটি ব্যান্ডের স্বতন্ত্র সংগীতধারা আয়োজনটিতে ভিন্নমাত্রা যোগ করবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের প্রবেশদ্বার খুলবে বিকেল ৩টায়। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। প্রায় সাত ঘণ্টা ধরে চলবে এই সংগীত আয়োজন। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শকরা উপভোগ করতে পারবেন প্রিয় ব্যান্ডের গান।

সম্প্রতি বিভিন্ন স্থানে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বিভিন্ন সময়ে কনসার্ট বাতিল হওয়ার ঘটনা সংগীতপ্রেমীদের হতাশ করেছে। ‘কনসার্ট ফর সলিডারিটি’ সেই অপেক্ষার অবসান ঘটাতে পারে বলে আশা করছেন আয়োজকরা।

প্রসঙ্গত, এর আগেও রাজধানীতে জেমসকে ঘিরে বসেছিল ব্যান্ডসংগীতের আসর। গত ২৩ অক্টোবর শুক্রবার যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এই কনসার্টে নগরবাউল ও আর্কের পাশাপাশি পারফর্ম করেছে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। গিটারিস্ট ওনি হাসান ও একে রাহুলের পরিবেশনাও ছিল বিশেষ আকর্ষণ। তবে টিকিটের বিনিময়ে আয়োজিত এই কনসার্টে অংশ নেওয়ার সুযোগ অনেক সংগীতপ্রেমীই মিস করেছিলেন। তাদের সেই আক্ষেপ হয়তো মিটতে পারে মানিক মিয়া অ্যাভিনিউর উন্মুক্ত এই আয়োজনের মধ্য দিয়ে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category