• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
সুন্দরবনের কথিত বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক, উপকূলজুড়ে জেলেদের স্বস্তি ও আনন্দ জামায়াত আমির- জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে  মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু : যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুদ্ধ এড়ানোর চেষ্টা : যুক্তরাষ্ট্রের দুর্নীতি বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী শাবানা ছোটপর্দার আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি: পারসা ইভানা ফিফা বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি  দেশের খেলোয়াড়দের উন্নয়ন ও কল্যাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার : আমিনুল রোগীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও নার্সদের ওপর হামলার বিচার দাবি সুবিধা পেতে বিএনপিতে ভিড়ছে ‘হাইব্রিড’, ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ

ছোটপর্দার আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি: পারসা ইভানা

বিনোদন ডেস্ক : / ৯ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। অভিনয়, নৃত্য ও মডেলিং- তিন ক্ষেত্রেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ইভা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে বিশেষ পরিচিতি পান এই অভিনেত্রী। বর্তমানে নিয়মিত নাটকে কাজ করছেন।

সম্প্রতি নাটকের কাস্টিংয়ে অপেশাদারত্ব নিয়ে সরব হলেন পারসা ইভানা। তার অভিযোগ- কখনও কখনও শুটিংয়ের আগমুহূর্তে অভিনয়শিল্পীকে বাদ দেন প্রযোজকেরা। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন শিল্পীরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি জানান, আমাদের আশে পাশের দেশগুলোতে নাটক নিয়ে খোলামেলা বিশ্লেষণ হয়। কে কেমন অভিনয় করল, কার উচ্চারণে ভুল, কোথায় পরিচালনায় ঘাটতি, লেখক আসলে কী বলতে চেয়েছেন- সবকিছু নিয়েই আলোচনা হয়।

পারসার কথায়, ‘ভাবুন তো, আমাদের দেশে এমন হলে কত নাটকের দুর্বলতা সামনে চলে আসতো।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখানে অনেক সময় অভিনেতার ভুল উচ্চারণ বা অভিনয়ের ঘাটতিও শুধরে দেওয়া হয় না। অথচ ভালো নাটকের জন্য সঠিক কাস্টিং, চরিত্র বোঝা আর পরিচালকের স্পষ্ট ভাবনা জরুরি।’

প্রযোজক ও পরিচালকদের নিয়ে অভিনেত্রী বলেন, ‘লেখক একজনকে ভেবে চরিত্র লিখবেন, পরিচালক চাইবেন অন্য কাউকে আর প্রযোজক নিজের পছন্দে নেবেন আরেকজনকে। এভাবে ভালো ফিল্মমেকিং হয় না। এমন কী ইনারা শেষ মুহূর্তেও কাস্ট পাল্টে ফেলে, নায়ক বা প্রোডিউসার এর চাপ এ পড়ে।’

এদিকে এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বলেন, ‘আমার সঙ্গেও এ রকম হয়েছে। বলা হয়েছে, আমাকেই লাগবে, চরিত্রটা আমার জন্যই লেখা। শেষ মুহূর্তে হয়তো প্রযোজক বা অন্য কেউ আমাকে নিতে চান না। কিংবা অন্য কোনো কারণে কাস্টিং পরিবর্তন হয়ে যায়। যেটা খুবই বিরক্তিকর।’

এ ধরনের চর্চা বন্ধ হলে বাংলাদেশের নাটক আরও ভালো অবস্থানে পৌঁছাবে বলে বিশ্বাস করেন এই অভিনেত্রী।

তার মতে, গল্পের দিক থেকে দেশের নাটক বেশ শক্তিশালী। সেই গল্পের যথাযথ উপস্থাপনার জন্য নির্মাতা ও প্রযোজকদের ব্যক্তিগত পছন্দের বদলে কাজের মানকে গুরুত্ব দেওয়া উচিত।

পারসা বলেন, ‘আমি তো আসলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। কারও নামও নিইনি। তারপরও যদি কেউ পারসোনালি নিয়ে নেন, তার মানে তাদের সমস্যা আছে। আমার কাজ, আমার পরিশ্রম কোনো না কোনোভাবে আমার কাছে ফেরত আসবেই, যদি আমি এটা ডিজার্ভ করি। কে আমাকে নিয়ে কী মনে করলেন, এই পোস্টের কারণে কে আমাকে কাজে নিলেন বা নিলেন না, সেটা নিয়ে আমি ভাবছি না।’

চরিত্রের জন্য সঠিক মানুষটি প্রয়োজন এবং অভিনেতার সেই চরিত্রকে বুঝে পর্দায় জীবন্ত করে তোলাই আসল কাজ বলে পোস্টে জানান নায়িকা।

আর ফেসবুক পোস্টে পারসা সবশেষ লিখেছেন, ‘যতদিন না আমরা নিজেদের সুবিধার কথা না ভেবে কাজটার কথা ভাববো, ততদিন আমাদের অনেক ভালো গল্প এভাবেই নষ্ট হয়ে যাবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category