• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

অভিনেত্রী নুসরাত ফারিয়া ইউটিউব চ্যানেল খুললেন 

বিনোদন ডেস্ক : / ১২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার যুক্ত হলেন ইউটিউবের দুনিয়ায়। নিজের প্রতিদিনের জীবনযাত্রা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। সেখানে নিয়মিত লাইফস্টাইল ব্লগের পাশাপাশি প্রকাশ করবেন নিজের নতুন গানও। সম্প্রতি ইনস্টাগ্রামে অনুসারীদের কাছে ফারিয়া জানতে চেয়েছিলেন, তারা তার প্রতিদিনের জীবন নিয়ে ব্লগ দেখতে চান কি না। প্রায় ৯৯ শতাংশ অনুসারী এতে আগ্রহ প্রকাশ করেন। ভক্তদের ইতিবাচক সাড়া পেয়েই ইউটিউব চ্যানেল চালুর সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। ফারিয়া বলেন, মিডিয়ার চাকচিক্যের বাইরে তার সাধারণ জীবনযাপনও দর্শকদের দেখাতে চান। পাশাপাশি নিয়মিত গান করছেন বলে ভবিষ্যতে নিজের ইউটিউব চ্যানেলেই গান প্রকাশের পরিকল্পনা রয়েছে এই অভিনেত্রীর।

তবে আপাতত প্রযোজনায় আসার কোনো ইচ্ছা নেই বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে ‘লজ্জা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ফারিয়া। প্রথম লটের কাজ শেষ করেছেন। আগামী ২৫ নভেম্বর থেকে আবার শুটিংয়ে অংশ নেবেন। সিনেমাটিতে পুলিশ কর্মকর্তা কিংবা কমান্ডো ঘরানার চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যেতে পারে তাকে। এম এইচ খোকন পরিচালিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। এদিকে মেহেদী হাসান হৃদয়ের ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন ফারিয়া। আইস্ক্রিনের জন্য নির্মিত সিনেমাটির মুক্তির তারিখ শিগগির ঘোষণা করা হবে। পাশাপাশি বছরের শেষ দিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। এ সিনেমায় দর্শক তাকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলে জানিয়েছেন ফারিয়া।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category