• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Headline
সুন্দরবনের কথিত বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক, উপকূলজুড়ে জেলেদের স্বস্তি ও আনন্দ জামায়াত আমির- জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে  মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু : যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুদ্ধ এড়ানোর চেষ্টা : যুক্তরাষ্ট্রের দুর্নীতি বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী শাবানা ছোটপর্দার আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি: পারসা ইভানা ফিফা বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি  দেশের খেলোয়াড়দের উন্নয়ন ও কল্যাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার : আমিনুল রোগীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও নার্সদের ওপর হামলার বিচার দাবি সুবিধা পেতে বিএনপিতে ভিড়ছে ‘হাইব্রিড’, ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ

 বলিউডের চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্তা- মারা গেছেন

বিনোদন ডেস্ক : / ১৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মারা গেছেন ‘কাঁটে’, ‘জিন্দা’ ও ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’র মতো বলিউডের জনপ্রিয় সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্ত।আজ শনিবার সকালে ৫৭ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা ও ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অশোক পণ্ডিত জানান, নিজ বাড়িতে মাথায় আঘাত পাওয়ার কারণে মৃত্যু হয়েছে সঞ্জয় গুপ্তের। বন্ধুর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি লেখেন, ‘খবরটি সত্যিই মর্মান্তিক ও মেনে নেওয়া কঠিন। আমাদের প্রিয় বন্ধু, প্রতিভাবান পরিচালক সঞ্জয় গুপ্ত আর নেই। তিনি ছিলেন প্রাণবন্ত একজন মানুষ, অসাধারণ গল্পকার এবং চলচ্চিত্রের প্রতি নিবেদিতপ্রাণ নির্মাতা। এত দ্রুত তাকে হারানো চলচ্চিত্রশিল্পের জন্য বড় ক্ষতি।’

তিনি আরও জানান, সঞ্জয় গুপ্তের শেষকৃত্যের বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করেছেন বলিউডের অনেকে। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক ও সমালোচক তরণ আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। বিশ্বাসই করতে পারছি না, সঞ্জয় গুপ্ত আর নেই। কয়েক দিন আগেই তার বাড়িতে আয়োজিত মাতা কি চৌকির অনুষ্ঠানে দেখা হয়েছিল। খবরটি সত্যিই হৃদয়বিদারক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category