• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Headline
বাজিতপুরে সংঘর্ষের অবসান, শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান; নিরপেক্ষ তদন্তের দাবি প্রসাধনীতে পশুর চর্বি! ব্যবহারের আগে জেনে নিন শরিয়তের বিধান : নিত্যব্যবহার্য রিজিকের স্তর কয়টি ও কী কী : প্র্যাকটিসিং মুসলিম পোশাকে বিতর্কে : দীপিকা জেমসসহ গাইবেন যারা, গানের তালে মাতবে নগর নিউজিল্যান্ডের নির্বাচন : প্রচারণার শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে  তুরস্কের সাবেক মন্ত্রী গ্রেফতার : বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তে  হরমুজ প্রণালীতে তেলবাহী দু’টি ট্যাংকারে আগুন, দাবি ইরানের ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরে ফুটবল বিশ্বের শ্রদ্ধা ও শুভেচ্ছা হাসান ঘরের মাঠে পাঁচ উইকেট পেয়ে আনন্দিত 

পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানকে ফুলেল শুভেচ্ছা : সংরক্ষিত মহিলা

অনলাইন ডেস্ক. / ৬ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আসন-২৩ (ঢাকা) থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান পিরোজপুরে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং শ্রমিক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য এলিজা জামান নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে ঢাকা থেকে পিরোজপুরে আসার পথে দুপুর ১২টায় নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয় নেতাকর্মীদের সাথে এলিজা জামান শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখেন।

পরে দুপুর ১টার দিকে কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সদ্য প্রয়াত আব্দুস সালাম শেখ এর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমদ, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, নাজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান খান, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু প্রমুখ।

এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category