• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

রাজধানীতে ডিএনসিসির স্টাফ বাসে অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক / ৫৩ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত

মহাখালীসহ ছয় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা, পল্লবীতে সন্দেহভাজন আটক; আতঙ্কে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে একের পর এক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় একই রাতে একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন দেওয়া বাসটি ডিএনসিসির স্টাফ বাস ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা, রামপুরা ও মিরপুরের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে রাস্তার পাশে পার্কিং করা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। ঢাকা মহানগর পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। অভিযোগ রয়েছে, পেছন থেকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

মহাখালীতে আগুনের বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসান জানান, প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রী সেজে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

এদিকে রাত ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া মিরপুরের চিড়িয়াখানা রোডেও বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

একই রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় গণপরিবহন ও নগরীর সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category