• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি : অর্থমন্ত্রী ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি চট্টগ্রামে জমকালো আয়োজনে শুরু বরিশাল বিভাগীয় সিএন্ডএফ শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও স্বার্থের সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মডেল মসজিদ পরিচালনায় ইফার মউশিক প্রকল্পের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি ঐক্যের ভিত্তি স্পষ্ট করতে হবে, চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর আলোচনা নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী রংপুরে ইজতেমা ময়দানে একসাথে লাখো মুসল্লির জুমার নামাজ আদায় পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই, স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

একুশে সংবাদ ডেস্ক / ৯ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

প্রথম দিন জামায়াতসহ ১৮ দল, সোমবার বিএনপিসহ ১৯ দল ও মঙ্গলবার এনসিপিসহ ১৮ দলের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে তিন দিনব্যাপী ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রোববার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।

শনিবার ইসির জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।

সংলাপের প্রথম দিন রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। দ্বিতীয় দিন সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে ইসি।

সংলাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রোববার থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হবে। রাজনৈতিক দলগুলোর মতামত, পরামর্শ ও সহযোগিতা নিয়ে নির্বাচনী পরিবেশ উন্নয়নে কাজ করবে কমিশন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক সভা অনুষ্ঠিত হবে বলেও জানান ইসি সচিব।

নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category