• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি : অর্থমন্ত্রী ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি চট্টগ্রামে জমকালো আয়োজনে শুরু বরিশাল বিভাগীয় সিএন্ডএফ শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও স্বার্থের সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মডেল মসজিদ পরিচালনায় ইফার মউশিক প্রকল্পের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি ঐক্যের ভিত্তি স্পষ্ট করতে হবে, চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর আলোচনা নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী রংপুরে ইজতেমা ময়দানে একসাথে লাখো মুসল্লির জুমার নামাজ আদায় পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই, স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ

চট্টগ্রামে জমকালো আয়োজনে শুরু বরিশাল বিভাগীয় সিএন্ডএফ শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট

রফিকুল ইসলাম মিলন / ৭৪ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

১১ দলের অংশগ্রহণে উদ্বোধনী আয়োজন, মাঠজুড়ে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং ইস্পাহানি মোড়ের ‘ড্রীবল আরেনা’ টার্ফে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বরিশাল বিভাগীয় সিএন্ডএফ শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৭ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ক্রিকেটপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)-এর উপদেষ্টা শাহ আলম সাইফুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সিএন্ডএফ কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ-২৩৪)-এর সভাপতি কাজী খাইরুল বাশার মিল্টন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক ও শ্রমবিরোধ নিষ্পত্তি কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সাবেক উপদেষ্টা বাদল কর্মকার, সিরাজুল ইসলাম (পান্না), সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সিনিয়র সহসম্পাদক হারুন বাবর, সহসম্পাদক আব্দুল জলিল তালুকদার ও ইলিয়াস হোসাইন।

এ ছাড়া শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক হাফিজুর রহমান মিন্টু, যুগ্ম শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক ইসহাক মিয়া, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসাইন, বন্দরবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন মামুন, যুগ্ম বন্দরবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোবারক আলী, দপ্তরবিষয়ক সম্পাদক ইকবাল হোসান রুবেল, সহদপ্তর সম্পাদক জাবেদ উদ্দিন হাওলাদারসহ কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, জান্নাত হোসাইন, হাসান মুরাদ, রফিকুল ইসলাম মিলন, ফয়সাল নূর ও সাখাওয়াত হোসাইন উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার আঞ্চলিক সংগঠনের কর্মকর্তা, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং হাজারো ক্রিকেটপ্রেমী দর্শক অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল সিএন্ডএফ কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের উপদেষ্টা শাহ আলম সাইফুল, সভাপতি কাজী খাইরুল বাশার মিল্টন, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা মাদককে ‘না’ বলার আহ্বান জানানোর পাশাপাশি নিজেদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। খেলাধুলার মাধ্যমে সুস্থ শরীর ও সুন্দর মন গড়ে তোলার পাশাপাশি নিয়মিত শরীরচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।

টুর্নামেন্টে মোট ১১টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো— কিংস অব কালাইয়া, বরিশাল কিংস, পিরোজপুর রাইজিং স্টার, দাশপাড়া সুপার ইলেভেন, ভোলা সুপারস্টার, দশমিনা ওয়ারিয়র্স, ভিক্টোরিয়ান্স স্পোর্টস, ঝালকাঠি ইয়াং স্টার, রয়েল বরগুনা এক্সপ্রেস, লাল-সবুজ একাদশ ও মির্জাগঞ্জ সাউদার্ন আর্মি।

প্রতিটি দলে ১০ জন করে খেলোয়াড় মাঠে অংশগ্রহণ করছেন। পাশাপাশি অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আরও তিনজন করে রাখা হয়েছে। টুর্নামেন্টের খেলা পরিচালনার দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ আম্পায়ার মোহাম্মদ রাজু, মোহাম্মদ জাবের, মো. শাহেদ ও মো. নকিব।

উদ্বোধনী পর্বে অংশগ্রহণকারী ১১টি দলই নিজেদের ক্রীড়ানৈপুণ্য, দক্ষতা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। মাঠে খেলোয়াড়দের মধ্যে ছিল প্রাণবন্ত প্রতিযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব। পুরো আয়োজনজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।

এ আয়োজন শুধু ক্রিকেট প্রতিযোগিতাই নয়, বরং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির একটি মিলনমেলায় পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category