• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
ঐক্যের ভিত্তি স্পষ্ট করতে হবে, চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর আলোচনা নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী রংপুরে ইজতেমা ময়দানে একসাথে লাখো মুসল্লির জুমার নামাজ আদায় পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই, স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ বন্দর থানা যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আরিফুর রহমান আরিফ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মাহফুজুর রহমান ও ইব্রাহিম ইলিশ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবিকা সুরক্ষায় গুরুত্ব দিতে হবে : মন্ত্রী চৌদ্দগ্রামে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৭০ শিক্ষার্থী শেখ হাসিনা ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন : রিজভী শেখ হাসিনা ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন : রিজভী

শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রামে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাছুম / ১১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

 

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠগ্রহণে আরও মনোযোগী করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে সচেতন অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিজিএম এবং চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ মিঞা।

ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আহছান উল্লাহ মোল্লার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুনুর রশিদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মজুমদার, সহকারী শিক্ষক মোসাম্মৎ ফাতেমা আক্তার, মোসাম্মৎ মাহমুদা আক্তার, সাবেক শিক্ষক মোহাম্মদ শাহজাহান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদা আক্তার ভূঁইয়া, শারমিন জাহান প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো. কফিল উদ্দিন মোল্লা, জামাল হক মোল্লা, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ মাহবুবুল হক মোল্লা, গাজী মোহাম্মদ মোস্তফা, মো. মাকসুদুর রহমান, মোহাম্মদ ইউসুফ পণ্ডিত, পেয়ার আহমেদ ভূঁইয়া, আমির হোসেন মোল্লা ও মো. মাসুদ আলম পণ্ডিতসহ সচেতন অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠদানের পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার প্রতি অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন একটি সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় সচেতন মহলের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category