• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
ঐক্যের ভিত্তি স্পষ্ট করতে হবে, চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর আলোচনা নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী রংপুরে ইজতেমা ময়দানে একসাথে লাখো মুসল্লির জুমার নামাজ আদায় পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই, স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ বন্দর থানা যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আরিফুর রহমান আরিফ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মাহফুজুর রহমান ও ইব্রাহিম ইলিশ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবিকা সুরক্ষায় গুরুত্ব দিতে হবে : মন্ত্রী চৌদ্দগ্রামে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৭০ শিক্ষার্থী শেখ হাসিনা ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন : রিজভী শেখ হাসিনা ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন : রিজভী

শেখ হাসিনা ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন : রিজভী

একুশে সংবাদ ডেস্ক / ৭ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
গোলাম-পরওয়ার

১৯৭১, ৭ নভেম্বর, ১৯৯০ ও জুলাইয়ের আন্দোলন বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ প্ল্যাটফর্ম এ স্মরণসভার আয়োজন করে।

রিজভী বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর ঘোষণার মধ্য দিয়ে শ্রমিক, কৃষক ও ছাত্ররা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও মানুষের হৃদয়ে লেখা ইতিহাস টিকে রয়েছে।

তিনি বলেন, ১৯৭১, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ এবং ২০২৪ সালের জুলাই—সবই বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। একটি সংগ্রামের চেতনা অন্য সংগ্রামকে প্রভাবিত করেছে। ১৯৯০ সালের গণতান্ত্রিক চেতনা ছিল একনায়ককে পরাজিত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। সেই চেতনা জুলাইয়ের আন্দোলনকেও প্রভাবিত করেছে।

রিজভী বলেন, ১৯৯০ সালের চেতনা, ৭ নভেম্বরের চেতনা এবং জুলাইয়ের অর্জন ধারণ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন শুধু সরকার পেলেই হবে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার দায়িত্বও রয়েছে।

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ওই সংগ্রামের অর্জিত গৌরব তাঁকে পরবর্তী ৩৬ বছর ধরে গণতান্ত্রিক সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। সেই চেতনার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসকের পতন সম্ভব হয়েছে।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category