দেশজুড়ে আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগরী আমীর
মো: খায়রুল হাসান বলেন আজকে নতুন করে সংকট মূল কারণ হলো ২৪ জুলাইয়ের জনআকাঙ্খাকে উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদের পথে হাটছে।ছাত্রজনতার প্রত্যাশা ছিল সংষ্কারের মাধ্যমে ন্যায় ইনসাফের নতুন বাংলাদেশ গড়ে উঠবে।কিন্তু সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষে গণভোটের জনরায়কে উপেক্ষা জনগণের বিরুদ্ধে অবস্থান করলো।দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি,কয়েকদিন পর পর তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত।
বিএনপি সরকার যে ঐক্যের কথা বলছে এই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার ঐক্যের ভিত্তি হবে ২৪ এর চেতনা।দেশের বৃহত্তর স্বার্থে জামায়াত সবসময় জাতীয় ঐক্যের পক্ষে তবে শর্ত হলো গণরায় মেনে নিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে।
আওয়ামীলীগ ঐতিহাসিকভাবে আত্নস্বীকৃত ফ্যাসিবাদী দল।বাকশাল কায়েম করে সব রাজনৈতিক দলের মতো নিজেদের পছন্দের দল আওয়ামীলীগকে নিষিদ্ধ করে। সারা দেশে আওয়ামীলীগ পেট্রোল বোমা,অগ্নিসংযোগ, দোকানপাট,অফিস- আদালত, বাড়িঘরের
হামলা-ভাঙচুররে প্রমাণ হচ্ছে আওয়ামীলীগ একটি নৈরাজ্যবাদী দল।শেখ হাসিনা ফেরার কথা বলে নিরীহ কর্মীদেরকে ঝুঁকির মাঝে ফেলতে চায়।নৈতিক সাহস থাকলে দেশ ছেড়ে পালাতো না।গুম খুন আয়ানা ঘরের প্রবর্তক ১৪০০ হাজার জুলাই শহীদের খুনের পলাতক আসামি ফাসির রায় আদালত কর্তৃক অকাট্যভাবে প্রমাণিত হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইনে তার ফাসি হবে।দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে
এবং আওয়ামীলীগের নৈরাজ্যের বিরুদ্ধে
সতর্ক থাকতে এবং সোচ্চার হওয়ার আহবান জানান। মহানগরী সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় অন্যান্যের মাঝে
বক্তব্য রাখেন মহানগরী নায়েবে আমীর
মো: হোসেন আলী, সহকারী সেক্রেটারি,
মো: সালাহউদ্দীন আইউবী এমপি, মো: আফজাল হোসাইন, মো: আজহারুল ইসলাম মোল্লা,মেয়রপ্রার্থী ড. হাফিজুর রহমান প্রমুখ।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে সাইনবোর্ড হয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।