• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Headline
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ২৪–২৭ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ। এলিট গার্মেন্টসে নারী শ্রমিকের মৃত্যু নিয়ে গুজব; পরিবারের দাবি—বাসায় স্ট্রোক করে মৃত্যু প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার গণভোটের রায় মেনে নিলেই কেবল ঐক্য হতে পারে -মো: খায়রুল হাসান সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার

ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ।

এস এম বাবলু। / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের তেঁতুলতলা ও মৃগী এলাকায় হতে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) -১ এর টাঙানো ১১ কেভি ও ০.৪ কেভি বিদ্যুৎ এর বন্ধ লাইন হতে, ৭ স্প্যান মারলিন (০.৯ কি.মি.) ও ১৪ স্প্যান ওয়াপস (২.৪ কি.মি.) ক্যাবল চুরি হয়েছে। ফরিদপুর ওজোপাডিকো-১ এর বিক্রয় ও বিতরণ বিভাগের তথ্য মতে ওই ক্যাবলের আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ক্যাবল চুরির অভিযোগে ৬ জনের নাম উল্লেখ করে এবং কয়েকজন অজ্ঞাত আসামি দিয়ে ফরিদপুর কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওজোপাডিকো-১ এর বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তা।
এরআগে, গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাতে মৃগী বাজার হতে স্থানীয় জনতার সহযোগিতায় ওজোপাডিকো-১ এর চুরি হওয়া কিছু ক্যাবল ও চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক (ক্যাবল সহ) আটক করেন কোতয়ালি থানা পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল মৃগী বাজার হতে চুরি যাওয়া মালামালের কিছু ক্যাবল সহ একটি মিনি ট্রাক ও রাস্তার পাশের একটি দোকান থেকে আরও কিছু ক্যাবল এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে থানায় নিয়ে যান।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান একুশে সংবাদের প্রতিনিধিকে জানান
 ওজোপাডিকো-১ হওয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় ওসি জানান, ‘ওজোপাডিকো-১ এর পক্ষে প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিতরণ বিভাগের একজন কর্মকর্তা প্রতিষ্ঠানটির ক্যাবল চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, অভিযোগটি আমলে নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
বুধবার রাতে এ খবর লেখা পর্যন্ত ফরিদপুর কোতয়ালি থানায় করা ওজোপাডিকো-১ এর অভিযোগের ভিত্তিতে এখন পযর্ন্ত কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category