• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উত্তরা থেকে নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পরিবার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি শেখ হাসিনা কি ফিরছেন ১৬ ডিসেম্বর? ভারত-বাংলাদেশ কূটনীতিতে নতুন আলোচনা নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা

ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা

এস এম বাবলু। / ১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি ড্রিংকিং ওয়াটার কারখানা সিলগালা করা হয়।
 আজ মঙ্গলবার
 (২৪ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানে উত্তর আলীপুরের হায়াত ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের আবেদন না করা এবং মোবাইল কোর্ট চলাকালে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করা হয়।
একই এলাকার জমজম ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রয়-বিতরণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া গুড়বাজার এলাকার রামচন্দ্র সাহা নামের এক ব্যক্তিকে অস্বাস্থ্যকর পরিবেশে কলা সংরক্ষণ ও পাকানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহবুব বিন বাছেদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category