• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উত্তরা থেকে নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পরিবার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি শেখ হাসিনা কি ফিরছেন ১৬ ডিসেম্বর? ভারত-বাংলাদেশ কূটনীতিতে নতুন আলোচনা নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা

জয়পুরহাটে এক রাতেই শেষ ১২ কৃষকের স্বপ্ন, ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট) / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি (জয়পুরহাট):

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামে রাতের আঁধারে ১২ জন কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকদের প্রায় ২ লাখ টাকার বিনিয়োগ নষ্ট হওয়ার পাশাপাশি ভেস্তে গেছে আসন্ন মৌসুমে প্রায় ১৫ লাখ টাকার শিম বিক্রির স্বপ্ন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জমিতে গিয়ে শিমগাছ কাটা অবস্থায় দেখতে পান কৃষকেরা। কে বা কারা এবং কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি কেউ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত জাতের হাইব্রিড শিমের বীজ সংগ্রহ করে আগাম চাষ শুরু করেছিলেন তফিকুল, ছাইদুল, সুলতান, সাহাজুল, মোশারফসহ ১২ জন কৃষক। দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে তাঁরা শিমখেতের পরিচর্যা করে আসছিলেন। ইতিমধ্যে গাছে ফুল আসার পাশাপাশি শিম ধরতেও শুরু করেছিল। আর মাত্র দুই সপ্তাহ পর এসব শিম তুলে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাঁদের।

তবে সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ক্ষেতের শিমগাছের গোড়া কেটে দেয়। সকালে জমিতে গিয়ে ফসলের এমন ক্ষয়ক্ষতি দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষকেরা। এক রাতেই শেষ হয়ে যায় তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম, বিনিয়োগ ও স্বপ্ন।

স্থানীয় বাসিন্দা আতাউল মোল্লা বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। ব্যক্তিগত শত্রুতা থাকলেও ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

ক্ষতিগ্রস্ত কৃষক আফছার বলেন, ‘ধারদেনা করে প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে ৩৩ শতক জমিতে শিম চাষ করেছিলাম। ওই জমির শিম বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা আয় করার আশা ছিল। কিন্তু দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে এখন আমি সর্বস্বান্ত। এ ঘটনায় ক্ষতিপূরণ প্রদান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, ‘ঘটনাটি শুনেছি। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গেছেন। কৃষকেরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে কৃষি অফিসের বরাদ্দ ও সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।’

ফসলের এমন ক্ষতিতে দিশেহারা কৃষকেরা এখন ক্ষতিপূরণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category