• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উত্তরা থেকে নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পরিবার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি শেখ হাসিনা কি ফিরছেন ১৬ ডিসেম্বর? ভারত-বাংলাদেশ কূটনীতিতে নতুন আলোচনা নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা

আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার

মাছুম / ২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক ব্যবসার বিরুদ্ধে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও সচেতন মহল।

প্যানেল চেয়ারম্যান শাহ আলমের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রীপুর ইউনিয়নের পাড়ুয়ারা গ্রামের ৫নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী ইদ্রিস মিয়া ও যশপুর গ্রামের আবদুল কাদের এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তিনি এর বিরোধিতা করলে অভিযুক্তরা তার ওপর ক্ষুদ্ধ ছিলেন এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছেন।

মঙ্গলবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেওয়ার সময় প্যানেল চেয়ারম্যান শাহ আলম বিএনপির রাজনৈতিক ছত্রছায়ায় ইদ্রিস মিয়ার মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ তুলে ধরেন। সভায় উত্থাপিত এসব অভিযোগের বিষয়টি জানতে পেরে ইদ্রিস মিয়া ও আবদুল কাদের আগে থেকেই উপজেলা মডেল মসজিদের সামনে অবস্থান নেন।

সভা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মোটর সাইকেলযোগে উপজেলা পরিষদ এলাকা থেকে বের হওয়ার সময় অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে টানাহেঁচড়া করে প্রকাশ্যে গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে তাঁর হাত-পা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

একপর্যায়ে বিএনপি নেতা ইদ্রিস মিয়া তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন শাহ আলম। এ সময় তাঁর পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়। তিনি চিৎকার শুরু করলে হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, ‘তোর খবর আছে। সুযোগমতো পেলে তোকে প্রাণে মেরে লাশ গুম করা হবে। তোর হাত-পা কেটে চিরতরে পঙ্গু করে দেব।’

পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন বলে জানান প্যানেল চেয়ারম্যান শাহ আলম।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ুয়ারা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ওয়ার্ড বিএনপির সেক্রেটারী ইদ্রিস মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলম বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষায় মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলমের ওপর হামলার বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে বলা হয়েছে। এ ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত থাকা উপজেলা বিএনপির সাংগঠনিক মোঃ গিয়াস উদ্দিন বলেন, প্যানেল চেয়ারম্যান শাহ আলমের ওপর হামলার করা হয়েছে এমন বিষয়ে আমি কিছুই জানিনা। কেউ আমাকে জানালে বিষয়টি খতিয়ে দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category