• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Headline
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ২৪–২৭ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ। এলিট গার্মেন্টসে নারী শ্রমিকের মৃত্যু নিয়ে গুজব; পরিবারের দাবি—বাসায় স্ট্রোক করে মৃত্যু প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার গণভোটের রায় মেনে নিলেই কেবল ঐক্য হতে পারে -মো: খায়রুল হাসান সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার

এলিট গার্মেন্টসে নারী শ্রমিকের মৃত্যু নিয়ে গুজব; পরিবারের দাবি—বাসায় স্ট্রোক করে মৃত্যু

আবু ইউসুফ, / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার :

এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কারখানার সামনে নির্যাতনের গুজব ছড়িয়ে পড়েছে। তবে প্রাথমিক তথ্য যাচাই এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী শ্রমিক কারখানা থেকে বাড়ি ফেরার প্রায় চার ঘণ্টা পর নিজ বাসায় স্ট্রোক করে মারা যান বলে দাবি করেছেন তাঁর স্বামী।

নিহত শ্রমিকের নাম মোছা. আয়েশা বেগম (৫৪)। তিনি এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ফোল্ডিং ম্যান হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ২৮ বছর ধরে তিনি ওই কারখানায় চাকরি করে আসছিলেন।

জানা যায়, ঘটনার দিন কারখানার নিয়মিত কাজ শেষে ছুটি হওয়ার পর আয়েশা বেগম সুস্থ অবস্থায় বাসায় ফিরে যান। পরবর্তীতে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর কারখানার সামনে তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বললে তাঁরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

পরিস্থিতি সম্পর্কে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ফিনিশিং ম্যানেজার মামুনুর রশিদ জানান, আয়েশা বেগমের মৃত্যু কারখানার ভেতরে ঘটেনি। তিনি অফিস ছুটির পর স্বাভাবিকভাবেই বাসায় ফিরে যান। পরে বাসায় স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। বিষয়টি নিশ্চিত হতে তিনি নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন।

এরপর নিহত আয়েশা বেগমের বাসায় গিয়ে তাঁর স্বামী মুক্তার আলীর সঙ্গে কথা বলা হয়। তিনি জানান, তাঁর স্ত্রী কারখানা থেকে স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরেছিলেন। বাসায় ফিরে তিনি রান্নাবান্না, গোসল ও খাওয়াদাওয়া করেন। এর প্রায় চার ঘণ্টা পর হঠাৎ স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়। নিহতের স্বামীর বক্তব্য অনুযায়ী, তাঁর স্ত্রীর মৃত্যুর সঙ্গে কারখানার কোনো নির্যাতন বা সংশ্লিষ্টতা নেই।

এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে একটি মহল কারখানায় নির্যাতনের মাধ্যমে আয়েশা বেগমকে হত্যা করা হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে সরেজমিনে পাওয়া তথ্য ও পরিবারের বক্তব্য অনুযায়ী, আয়েশা বেগমের মৃত্যু স্বাভাবিক কারণেই ঘটেছে এবং এটিকে কেন্দ্র করে ছড়ানো অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category