• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Headline
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ২৪–২৭ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ। এলিট গার্মেন্টসে নারী শ্রমিকের মৃত্যু নিয়ে গুজব; পরিবারের দাবি—বাসায় স্ট্রোক করে মৃত্যু প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার গণভোটের রায় মেনে নিলেই কেবল ঐক্য হতে পারে -মো: খায়রুল হাসান সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার

ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রামানিক / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রত্যয়ে নীলফামারীর ডিমলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

​সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল-বান্না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিকুর রহমান খান, ডিমলা থানার ওসি (তদন্ত) দেওয়ান শাহিন আলম, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান। এছাড়া দশটি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category