• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
ঐক্যের ভিত্তি স্পষ্ট করতে হবে, চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর আলোচনা নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী রংপুরে ইজতেমা ময়দানে একসাথে লাখো মুসল্লির জুমার নামাজ আদায় পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই, স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ বন্দর থানা যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আরিফুর রহমান আরিফ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মাহফুজুর রহমান ও ইব্রাহিম ইলিশ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবিকা সুরক্ষায় গুরুত্ব দিতে হবে : মন্ত্রী চৌদ্দগ্রামে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৭০ শিক্ষার্থী শেখ হাসিনা ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন : রিজভী শেখ হাসিনা ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন : রিজভী

পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই, স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা

একুশে সংবাদ ডেস্ক / ৩১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যবই চালু, আনন্দময় ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শিক্ষাকে আনন্দময়, সৃজনশীল ও কর্মমুখী করতে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যবই চালু করা হচ্ছে। আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২৭ নভেম্বর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামে নতুন পাঠ্যবই চালু করা হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং শিক্ষাকে আনন্দময় করে তুলতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এবার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষের বই হাতে পাবে।

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল ও বাস্তবমুখী শিক্ষায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রকৃতির পাঠশালা’র মতো উদ্যোগ শিশুদের বই পড়ায় আগ্রহী করে তোলার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের সঙ্গে পরিচিত হতে সহায়তা করবে।

তিনি জানান, আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও দুপুরের খাবার বা মিড-ডে মিল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দেশের জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী কচুয়া পৌরসভায় ‘ব্রেস্ট ফিডিং ও কিডস কর্নার’, কচুয়া উপজেলার ‘পরিদর্শন কক্ষ’ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ‘অফিসার্স ক্লাব ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category