• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
ঐক্যের ভিত্তি স্পষ্ট করতে হবে, চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর আলোচনা নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী রংপুরে ইজতেমা ময়দানে একসাথে লাখো মুসল্লির জুমার নামাজ আদায় পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই, স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ বন্দর থানা যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আরিফুর রহমান আরিফ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মাহফুজুর রহমান ও ইব্রাহিম ইলিশ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবিকা সুরক্ষায় গুরুত্ব দিতে হবে : মন্ত্রী চৌদ্দগ্রামে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৭০ শিক্ষার্থী শেখ হাসিনা ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন : রিজভী শেখ হাসিনা ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন : রিজভী

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও এখন মেলার বাড়তি আকর্ষণ

একুশে সংবাদ ডেস্ক / ৩২ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মেলায় দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে একটি ম্যাকাও পাখি । ছবি : সংগৃহীত

১০০ টাকা দিলেই পাখির সঙ্গে ছবি, দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মেলায় দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে একটি ম্যাকাও পাখি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাখিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সেটিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এখন মেলায় মাত্র ১০০ টাকা খরচ করে পাখিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন পশুপাখির সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। ম্যাকাও পাখিটির সঙ্গে তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই পাখিটিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ বেড়ে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) মেলা প্রাঙ্গণে পাখিটির সঙ্গে ছবি তুলতে নির্দিষ্ট স্টলের সামনে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ লাইনে দাঁড়িয়ে ছবি তোলার অপেক্ষা করছেন। কেউ পাখিটির সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ সেই মুহূর্তটি ভিডিও করে স্মৃতি হিসেবে ধরে রাখছেন।

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে আসা ইমরান হাসান চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাকাও পাখিটির ছবি দেখেই তিনি মেলায় আসার পরিকল্পনা করেন। জুমার নামাজ শেষে কয়েক বন্ধুকে নিয়ে মেলায় এসে প্রায় ২০ মিনিট অপেক্ষার পর ১০০ টাকা দিয়ে পাখিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পান।

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মেলায় আসা সানি মজুমদার জানান, প্রথমে ১০০ টাকা পরিশোধ করতে হয়। এরপর লাইনে দাঁড়িয়ে বিভিন্ন প্রজাতির পাখির মধ্য থেকে পছন্দমতো পাখি নিয়ে তিন থেকে চার মিনিট ছবি তোলার সুযোগ পাওয়া যায়। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটির প্রতি দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি। ফলে ওই পাখির সঙ্গে ছবি তুলতে অপেক্ষা করতে হচ্ছে তুলনামূলক বেশি সময়।

পাখিটির প্রদর্শনীর আয়োজন করেছে ‘বার্ড মেনিয়া’ নামের একটি প্রতিষ্ঠান। আয়োজকদের ভাষ্য, প্রদর্শনীতে ম্যাকাওসহ বিভিন্ন জাতের পাখি রাখা হয়। এসব পাখির সঙ্গে ছবি তুলতে অন্যান্য প্রদর্শনীতেও নির্ধারিত টোকেন মূল্য দিতে হয়। এখানেও ১০০ টাকা পরিশোধ করে দর্শনার্থীরা পাখির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন।

তিন দিনব্যাপী এ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হচ্ছে। বিশাল আকৃতির ষাঁড়, দুম্বা, ভেড়া, বিদেশি কুকুর-বিড়ালসহ নানা প্রজাতির পাখি রয়েছে মেলায়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটিকে ঘিরে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ মেলার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। পাখিটির স্টলে প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category