• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর:- পর্যটনমন্ত্রী চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটি ঘিরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কদমতলা বাজার কমিটির উদ্যোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দক্ষিণ বঙ্গের আলোকিত মানুষ গড়তে জিএম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য–হাবিবুল ইসলাম হাবিব সিরাজগঞ্জে পাস্তার কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান। ফরিদপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের পরিদর্শন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না পতেঙ্গায় বাইসাইকেল চুরির অপবাদে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ, আটক ১ ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

কদমতলা বাজার কমিটির উদ্যোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাসুদ আলী, / ৮ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কদমতলা বাজারের পার্শ্ববর্তী  নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর  আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদের মাদকের আখড়া ধ্বংস করার জন্য মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় কদমতলা বাজার কমিটি  ও সচেতন মহলের আয়োজনে কদমতলা বাজার কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কদমতলা বাজার কমিটির প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ মিজানুর রহমান ডাবলু, কদমতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, বাজার কমিটির সদস্য ডাঃ হাসান সিদ্দিকী লাভু, আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়ারুল ইসলাম, ঔষধ ব্যবসায়ী আশরাফুজ্জামান, কাপড় ব্যবসায়ী হাফেজ আল আমিন হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কদমতলা বাজারের পার্শ্ববর্তী নলকুড়া গ্রামের মাদক ব্যবসায়ী মৃত আশরাফের পরিবার দীর্ঘদিন যাবত তাদের পরিবারের নারী-পুরুষ সদস্যরা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাদের পরিবার মাদকসহ বারবার গ্রেফতার হয়েও তারা ছাড়া পেয়ে পুনরায় আবার মাদক ব্যবসা করে আসছে। বাজার কমিটি সহ এলাকাবাসী তাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করেও কোন ফল হয়নি। গত ৯ নভেম্বর রাত ১০ঃ৩০ টার সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায় এই মাদক ব্যবসায়ীরা। যুব সমাজকে মাদকের ছোবল হতে রক্ষা এবং ন্যাক্কারজন ওই হামলার প্রতিবাদেএই মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  প্রতিবাদ মিছিল থেকে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে বক্তারা চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কদমতলা বাজার কমিটির সহ-সভাপতি কাপড় ব্যবসায়ী শামসুজ্জামান, সহসাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মিলন হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মামুন হোসেন, ক্রীড়া সম্পাদক আফসার আলী, সদস্য মিজানুর রহমান, মোঃ রবিউল ইসলাম, মোঃ আবুল হাসান, মোঃ সাইদুজ্জামান মোঃ শিমুল হোসেন, মোঃ হযরত আলী ও মোহাম্মদ আলী প্রমূখ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় কদমতলা বাজার কমিটির সকল নেতৃবৃন্দ সহ কদমতলা বাজারের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category