• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি মুক্তাগাছায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর কক্সবাজারে ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার নতুন কমিটিকে বরণ : নতুন সভাপতি :মুজিবুর রহমান মিয়াজী। এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বললেন জামায়াত আমির ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে চীনা বিনিয়োগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর সাইডলাইনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আনতালিয়ায় সম্মেলনস্থলে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

এদিকে সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী আনতালিয়া এক্সিবিশন সেন্টারে কপ৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন। স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকেরা তাকে স্বাগত জানান।

উদ্বোধনী অধিবেশনের আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনাও করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category