• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি মুক্তাগাছায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর কক্সবাজারে ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার নতুন কমিটিকে বরণ : নতুন সভাপতি :মুজিবুর রহমান মিয়াজী। এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বললেন জামায়াত আমির ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

কক্সবাজারে ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার নতুন কমিটিকে বরণ : নতুন সভাপতি :মুজিবুর রহমান মিয়াজী।

নিজস্ব প্রতিবেদক / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের বরণ করে নিতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
বুধবার (১১নভেম্বর)২০২৬ মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি জনাব এ এম ওবায়দুল করিম চৌধুরী।
নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা হলেন, জনাব মুজিবুর রহমান মিয়াজী (সভাপতি) জনাব খায়রুল বশর সিরাজী -অধ্যক্ষ ভারপ্রাপ্ত ( সদস্য সচিব) জনাব আনছারুল হক (শিক্ষক প্রতিনিধি )জনাব আবু নাসের (অভিভাবক সদস্য)।
অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষক বৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।এ সময় নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথি বক্তব্যে ওবাইদুল করিম চৌধুরী বলেন, মাদ্রাসার শিক্ষা ও সার্বিক উন্নয়নে নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে। তিনি শিক্ষার মান উন্নয়ন, সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করণ এবং শিক্ষক- অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি জনাব মুজিবুর রহমান মিয়াজী বলেন, তাহাকে সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সুনাম রাখতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করে। পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে নবগঠিত কমিটির সফলতা, মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সদস্য সচিব খায়রুল বশর সিরাজী।
নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্ব পালনের মধ্য দিয়ে ছুরতিয়া সিনিয়র মাদ্রাসা শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category