• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বললেন জামায়াত আমির ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবর, আজ মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয়– লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ

ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

একুশে সংবাদ ডেস্ক / ১৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
প্রতিমন্ত্রী মীর শাহে আলম

‘লভ্যাংশ থেকে খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে নিতে পারেন’, বক্তব্য ঘিরে আলোচনা

ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়ে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। কিন্তু কাজের গুণগত মান খারাপ করে ১০ লাখ টাকা সাশ্রয় করে আপনার পাঁচ লাখ, আমার পাঁচ লাখ—এই জায়গাগুলোতে যাওয়া যাবে না।’

এলজিইডির চলমান উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সংস্থাটির অধীনে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। এ ছাড়া আরও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে।

নবীন প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রকৌশলীদের দায়িত্ব পালনে পেশাদারত্ব, সততা ও সচেতনতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, নবীন প্রকৌশলীদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডির উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি আসবে। দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না। বিশেষ করে উন্নয়নকাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category