• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বললেন জামায়াত আমির ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবর, আজ মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয়– লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

মৌলভীবাজারে ছাত্রনেতার ওপর চাপাতি হামলা, ফরিদপুরে বাসে আগুনে চালক নিহত, ঢাবিতে ককটেল বিস্ফোরণ

নিজেস্ব প্রতিবেদক :

সরকারের দুর্বলতার কারণে দেশের সাধারণ মানুষ আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, সরকারের দুর্বলতার কারণে আবারও সাধারণ মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছে। খুনের নেশায় উন্মত্ত এই গোষ্ঠীকে নিয়ন্ত্রণে সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে।

তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি দিয়ে গুপ্ত হামলা চালানো হয়েছে। ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা নিরীহ চালককে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতির মধ্যেও সরকার নির্বিকার রয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, নিষিদ্ধ গোষ্ঠীটির সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সরকারের কোনো বাহিনীর কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। ক্ষমতা গ্রহণের পর থেকেই জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকার সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগে ভারতের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক ব্যবস্থা গ্রহণেও সরকার ব্যর্থ হয়েছে। জুলাই গণহত্যায় অভিযুক্ত ব্যক্তি এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণেও সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। অথচ এ ধরনের তৎপরতা মোকাবিলায় সরকারের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই।

পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। অবিলম্বে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category