• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি মুক্তাগাছায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর কক্সবাজারে ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার নতুন কমিটিকে বরণ : নতুন সভাপতি :মুজিবুর রহমান মিয়াজী। এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বললেন জামায়াত আমির ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ, যুবসমাজকে রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

‘যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করুন’—এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদক প্রতিরোধ কমিটি, মাত্রাই, কালাই, জয়পুরহাটের উদ্যোগে আয়োজিত সমাবেশে সহযোগিতা করে কালাই উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠিত সমাবেশে ৪০ তম বিসিএস (শিক্ষা) ফজলে রাব্বি ও শামীমের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্যে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজের সচেতন নাগরিক ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ। এ সময় বক্তারা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগই পারে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category