কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দীর্ঘদিন পর উপজেলার শ্রীপুর ইউনিয়নের যুবদলের কমিটি উপহার দেওয়ায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা এবং উপজেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মজুমদারকে ধন্যবাদ জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শ্রীপুর ইউনিয়ন শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে মোঃ এনামুল হক (এনাম) সভাপতি, সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন নবীন,সহ সভাপতি মোবার হোসেন, সহ সভাপতি মতিউর রহমান মতিন, সহ সভাপতি মাঈনুল ইসলাম বুলু, সহ সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক আবু তাহের মুন্সী , সিনিয়র যুগ্ম সাধারণ ওমর ফারুক,শাহজাহান সাজু সাংগঠনিক সম্পাদক,দপ্তর সম্পাদক মাহবুব হোসেন, প্রচার সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা মজুমদার নিরব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটিবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌমুহনী বাজার দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান, ম্রীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি একে শাহজাদ, সহ-সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মিঠু, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম মোস্তফা,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: শহিদুল ইসলাম, , শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের, সাধারণ সম্পাদক মো: মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান,
এ সময় নবগঠিত কমিটির নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রীপুর ইউনিয়ন যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।