• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline
ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর:- পর্যটনমন্ত্রী চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটি ঘিরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কদমতলা বাজার কমিটির উদ্যোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দক্ষিণ বঙ্গের আলোকিত মানুষ গড়তে জিএম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য–হাবিবুল ইসলাম হাবিব সিরাজগঞ্জে পাস্তার কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান। ফরিদপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের পরিদর্শন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না পতেঙ্গায় বাইসাইকেল চুরির অপবাদে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ, আটক ১ ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

পতেঙ্গায় বাইসাইকেল চুরির অপবাদে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ, আটক ১

রিয়াজ উদ্দিন / ১০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় বাইসাইকেল চুরির অপবাদ দিয়ে মোহাম্মদ মোবারক হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ মুসা নামে একজনকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন গোল্ডেন ব্রিজ রোডের নূর ইউসুফ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেনের পিতার নাম আব্দুল মাহমুদ এবং মাতার নাম আমেনা বেগম। তাদের গ্রামের বাড়ি লালদিয়ার চরে হলেও দীর্ঘদিন ধরে তারা গোল্ডেন ব্রিজ রোড এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইসাইকেল চুরির অপবাদকে কেন্দ্র করে মোঃ মুসা ও তার ছেলে মোবারককে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে মারধরের শিকার হয়ে ঘটনাস্থলেই মোবারকের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “উক্ত ঘটনার বিষয়ে মোঃ মুসা নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category