• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর:- পর্যটনমন্ত্রী চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটি ঘিরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কদমতলা বাজার কমিটির উদ্যোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দক্ষিণ বঙ্গের আলোকিত মানুষ গড়তে জিএম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য–হাবিবুল ইসলাম হাবিব সিরাজগঞ্জে পাস্তার কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান। ফরিদপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের পরিদর্শন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না পতেঙ্গায় বাইসাইকেল চুরির অপবাদে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ, আটক ১ ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর:- পর্যটনমন্ত্রী

আশিকুর রহমান শ্রাবন / ৯ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

 

ময়মনসিংহ –
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত এমপি বলেছেন, ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর। ত্রিশালকেই আধুনিক পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা হবে, সরকার ইতোমধ্যে ত্রিশালকে নজরুল সিটি হিসাবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী ত্রিশাল বিনির্মাণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আগে বগুড়া বিমান বন্দরের কাজ শুরু হবে পরে ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু হবে। বিএনপি সরকার গঠন করলে জনগনকে সাথে নিয়ে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, ত্রিশালে বিমানবন্দর হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ব্যাপক উন্নতি হবে। কিছু দিনের মধ্যেই ত্রিশালে পর্যটন এলাকা দৃশ্যমান হবে, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি, যিনি চৌদ্দ থেকে ষোল ঘন্টা কাজ করেন। তিনি ত্রিশালসহ মাদক মুক্ত দেশ গঠন করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ত্রিশাল ইতোমধ্যেই উন্নত উপজেলা হিসাবে স্বীকৃত, আধুনিক ত্রিশালের উন্নয়ন আপনাদের সংসদ সদস্য ডাক্তার মাহাবুবুর রহমানের হাত ধইে হবে। কপালে থাকলে তিনিও যে কোন সময় মন্ত্রীসভায় অন্তরভুক্ত হবেন। তিনি সরকারি চাকুরিদের উদ্দেশ্য করে বলেন, এ দেশে আওয়ামী লীগ ফিরে আসবে না, আপনারা নির্ভয়ে কাজ চালিয়ে যান।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া। এ সময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category