• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী গোপালগঞ্জ-ভাঙ্গাসহ কয়েকটি এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন জামায়াতের

আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে দলটির কর্মকাণ্ডের সমালোচনা, হামলা-অগ্নিসংযোগের অভিযোগ তুলে কঠোর বক্তব্য সালাহউদ্দিন আহমদের

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বর্তমানে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’-এ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

সংসদে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে।’

সাম্প্রতিক বিভিন্ন হামলা ও সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্দিষ্ট কিছু এলাকায় গিয়ে থানা ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। বিএনপির একজন সংসদ সদস্যের বাড়ি এবং দলটির সমর্থকদের দোকানপাটেও হামলার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব।’

সংসদে দেওয়া বক্তব্যে তিনি সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category