নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন।
শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, জুমার নামাজ শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে, সে বিষয়ে খোঁজখবর নেন।
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাঁদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু-কিশোরদের এই আন্তরিক ও আনন্দঘন মুহূর্তটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।