• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Headline
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৬ নং ওয়ার্ড আধুনিক রূপায়ন করা আমার একমাত্র লক্ষ্য– মনিরুল ইসলাম তালুকদার গোপালগঞ্জে বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী বদলে যাচ্ছে চৌদ্দগ্রামের গ্রামীণ জনপদ: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্পে নতুন আশার আলো গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু বিরোধীদলকে ষড়যন্ত্র ও মিথ্যাচারের পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন : রিজভীর মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী জহির উদ্দিন  মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ আলোচনা আত্মশুদ্ধির  অনুমতি ছাড়া হজ পালনে ২০ হাজার রিয়াল জরিমানা বাংলাদেশের টেস্টে অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি শান্তর

সংসদ শক্তিশালী করলেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাবে: চিফ হুইপ

একুশে সংবাদ ডেস্ক / ১১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, সংসদে বিরোধী দল ও সরকারি দল ঐকমত্যে পৌঁছালে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়। জ্বালানি বিষয়ক বিশেষ কমিটি গঠনের মাধ্যমে দেশে জ্বালানি সমস্যার সমাধান সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (৫ মে) জাতীয় সংসদে তার কার্যালয়ে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা (গভর্ন্যান্স) ড্রাগন পপভিচ এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বৈঠকে সংসদ শক্তিশালীকরণ, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন এবং কার্যপ্রণালি বিধি নিয়ে আলোচনা হয়।

চিফ হুইপ বলেন, বাংলাদেশে পরিবেশগত ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবিলায় সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন আর্থিক সহায়তা কার্যক্রম চালু করেছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও খাল খননের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে পারস্পরিক আস্থা জরুরি। সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র অপরিহার্য।

এ সময় ইউএনডিপির প্রতিনিধি ড্রাগন পপভিচ বলেন, সংসদ সদস্য ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতীয় সংসদকে আরও কার্যকর করতে ইউএনডিপি ও সংসদ একসঙ্গে কাজ করতে আগ্রহী।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা