• বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
রূপপুরের ‘বালিশ কাণ্ড’ দুর্নীতির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পেশ এনসিপিতে বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকের যোগদান ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ হাজার ফুট গভীরে গ্যাস অনুসন্ধান শুরু চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১ বাংলাদেশকে বিশ্বসেরা শিক্ষা হাবে রূপান্তরের সক্ষমতা রয়েছে: শিক্ষামন্ত্রী বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ৩৯ কর্মকর্তার বদলি ও পদায়ন জনগণ চাইলে ৩৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন লুৎফর রহমান ইপিজেড থানার অভিযানে ২২০০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রধানমন্ত্রীর কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ হাওরাঞ্চলের কৃষকদের জন্য তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি শুরু

বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ৩৯ কর্মকর্তার বদলি ও পদায়ন

নিজস্ব প্রতিবেদক: / ৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬


বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে ৩৯ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এসবির ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপি কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশিক সাঈদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে সিআইডির ডিআইজি, সিআইডির ডিআইজি মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, সানা শামীনুর রহমানকে সিআইডিতে এবং মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি) ও অন্যান্য পদে ব্যাপক রদবদল করা হয়েছে। পঞ্চগড়ের এসপি মো. রবিউল ইসলামকে নৌ-পুলিশে, বান্দরবানের এসপি মো. আবদুর রহমানকে আরপিএমপিতে, জয়পুরহাটের এসপি মিনা মাহমুদাকে ডিএমপিতে এবং নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম ও ফেনীসহ বিভিন্ন জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।

এছাড়া বিভিন্ন ইউনিট যেমন এপিবিএন, সিআইডি, এসবি, ট্যুরিস্ট পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ ইউনিটেও একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

সরকারি এ পদায়নকে প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা