• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২ কোটি ৪০ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা বাংলাদেশ-কাজাখস্তান সম্পর্ক জোরদারে স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে একমত দুই প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ ভালুকায় পরিবেশ, বন প্রতিমন্ত্রীর মতবিনিময় বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ১৯তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কালাম মিয়াজীর স্মরণে দোয়া-মিলাদ অনুষ্ঠিত ‎দক্ষিণ আইচায় বিএনপির বিক্ষোভ মিছিল, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

ইরান যুদ্ধে জেরে উপসাগরে প্রায় ১,৫০০ জাহাজ আটকা: আইএমও

আন্তজাতিক ডেস্ক / ৩০ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং সেগুলোর নাবিকরা আটকা পড়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান বৃহস্পতিবার এ তথ্য জানান।

আইএমও মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজ পানামায় আমেরিকার সামুদ্রিক সম্মেলনে বলেন, ‘এই মুহূর্তে প্রায় ২০ হাজার নাবিক ও প্রায় ১ হাজার ৫০০ জাহাজ আটকা রয়েছে।’

পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর জবাবে তেহরান পুরো অঞ্চলে পাল্টা পদক্ষেপ নেয় এবং বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে নৌ চলাচলে অবরোধ দেয়।

ডোমিঙ্গেজ বলেন, বিশ্বে ব্যবহৃত মোট পণ্যের ৮০ শতাংশের বেশি পরিবহন হয় সমুদ্রপথে।

তিনি আরও বলেন, আটকে পড়া নাবিকরা নির্দোষ মানুষ, ‘যারা প্রতিদিন অন্য দেশের স্বার্থে কাজ করেন। কিন্তু নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তারা আটকা পড়েছেন।’

তিনি পরে সাংবাদিকদের জানান, ‘৩০টির বেশি জাহাজে হামলার ঘটনায় ১০ জন নাবিক প্রাণ হারিয়েছেন।’

আইএমও প্রধান নাবিকদের প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি এড়াতে উপসাগরীয় অঞ্চলে জাহাজ না পাঠানোর আহ্বান জানান।

সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটকে পড়া জাহাজগুলোকে নিরাপত্তা দিতে এবং প্রণালী খুলে দিতে নৌ-অভিযান শুরুর ঘোষণা দেন। তবে অল্প সময়ের মধ্যেই সেই উদ্যোগ স্থগিত করা হয়।

বর্তমানে যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category