• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

আগামী প্রজন্মকে কারিগরি দক্ষতায় গড়ে তোলা সরকারের অন্যতম ভিশন : শিল্পমন্ত্রী আব্দুল মুক্তাদির

অনলাইন ডেস্ক. / ৩২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

 

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে কারিগরি দক্ষতায় গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিশন।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকা গড়ে তোলা হচ্ছে, যা উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মৌজায় নির্মাণাধীন ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও’ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, বিসিক জেলা কার্যালয় ও শিল্পনগরী কার্যালয়ের কর্মকর্তারা এবং স্থানীয় শিল্প উদ্যোক্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষিপণ্যভিত্তিক শিল্প বিকাশে এ প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

উল্লেখ্য, ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও’ প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মেয়াদে বাস্তবায়নাধীন। প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মৌজায় ৫০ একর জমির ওপর আধুনিক, পরিবেশবান্ধব ও শিল্প কমপ্লায়েন্স সমৃদ্ধ শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।

এখানে ২৫১টি শিল্প প্লট তৈরি করে প্রায় ২৩০টি শিল্প ইউনিট স্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্প বাস্তবায়নের ফলে দুগ্ধ, শাক-সবজি, ফলমূল, চা ও কৃষিজ শস্যসহ স্থানীয় কৃষিপণ্যভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটবে। পাশাপাশি কৃষিপণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ সহজ হবে এবং স্থানীয় পর্যায়ে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পরিদর্শনকালে শিল্পমন্ত্রী স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শোনেন। প্রকল্প এলাকা পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বিসিক চেয়ারম্যান এবং জেলা প্রশাসক বিসিক শিল্পনগরীতে মেসার্স গোল্ডেন ফাইবার ইন্ডাস্ট্রিজ ও থ্রি স্টার ফ্লাওয়ার মিল পরিদর্শন করেন। এ সময় তারা শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম, কর্মপরিবেশ ও পণ্যের মান সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় শিল্প উদ্যোক্তাদের উৎপাদন বৃদ্ধি ও শিল্প সম্প্রসারণে উৎসাহ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category