• সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Headline
লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু ‘মা’ শব্দটি ছোট হলেও এর ব্যাপকতা অসীম : মহাসচিব মির্জা ফখরুল ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটিতে কাজী কুতুব উদ্দিন মনোনীত পিঠা উৎসব করে ফ্যাসিবাদের দোসর খন্দকার শাহ আলমের বিএনপি সাজার চেষ্টা চট্টগ্রামে উদযাপিত চারুতা সংগীত একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান “হৃদয়ে বাংলাদেশ” চলচ্চিত্র  ‘গুপ্তধনের খোঁজে’ শ্রাবন্তী চাপের কারণে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা : কুয়েতে ড্রোন হামলা চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ

লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ৫৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

কিশোরগঞ্জের তাড়াইলে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল সাহাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়িতে লিচু খাওয়ার সময় হঠাৎ ঋত্বিকের গলায় একটি বিচি আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে আক্রান্ত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঋত্বিক সাহা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শিশুদের খাবার খাওয়ানোর সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা