• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডেমরায় প্রতিবাদ মিছিল জেলা পরিষদের সব স্থাপনায় সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার সিলেটের পর্যটন-শিল্পে বিনিয়োগে প্রবাসীদের আহ্বান রাষ্ট্রপতির শিল্পে গ্যাস সরবরাহ বাড়ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মাস্টার ট্রেইনার পুলে আবেদনের সময় বাড়ল স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য টেস্ট ম্যাচ: আসাদুজ্জামান বাংলাদেশ-ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা

শেষ হলো রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান : রুহুল কবীর রিজভী

অনলাইন ডেস্ক. / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রুহুল কবীর রিজভী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ শেষ হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত ৮ মে শুরু হয় ৪ দিনব্যাপী এ অনুষ্ঠানমালা।

সমাপনী দিনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা(মন্ত্রী পদমর্যাদা) রুহুল কবীর রিজভী।

সংস্কৃতি সচিব কানিজ মওলা সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

উল্লেখ্য, কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ দেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় রবীন্দ্রসংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়।

এছাড়াও, আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় কবিগুরুর নিজের আঁকা চিত্রকর্ম এবং কবিগুরুকে নিয়ে দেশের স্বনামধন্য চারুশিল্পীদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category