• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

দেশে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

স্টাফ রিপোটার / ১২৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি পাঁচ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে ২৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৭ জনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ, যা দ্রুত শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ে। সময়মতো টিকা গ্রহণ না করা, অপুষ্টি এবং সচেতনতার অভাব সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের পূর্ণ টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচি আরও জোরদার করা এবং আক্রান্ত এলাকায় দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে না পারলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category