• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

কনসার্টে ব্যারিকেড ভেঙে আতঙ্ক, গান থামালেন জেসমিন স্যান্ডলাস

বিনোদন ডেস্ক : / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে এক লাইভ কনসার্ট চলাকালে দর্শকদের অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই অনুষ্ঠানস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই নিজের পারফরম্যান্স বন্ধ করে দেন জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা  ।

ভারতীয় গণমাধ্যম ‘মিড-ডে’-র প্রতিবেদনে বলা হয়েছে, কনসার্ট চলাকালে মঞ্চের সামনের অংশে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। উত্তেজিত দর্শকদের চাপে একটি ব্যারিকেড ভেঙে পড়ে। এ সময় অনেক ভক্ত মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনা বুঝতে পেরে জেসমিন গান থামিয়ে নিরাপত্তাকর্মীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আয়োজকদের উদ্দেশে তিনি স্পষ্টভাবে জানান, দর্শকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তিনি আর পারফর্ম করবেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম ও নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দর্শকদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনেন।

জেসমিন স্যান্ডলাসের দায়িত্বশীল আচরণ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, বিপদের সময় শান্ত থেকে দর্শকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ায় তিনি পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নিরাপত্তাকর্মীদের সবুজ সংকেত পেয়ে আবারও মঞ্চে ফেরেন জেসমিন এবং শেষ পর্যন্ত সফলভাবেই কনসার্ট সম্পন্ন করেন। তবে এ ঘটনা বড় আয়োজনগুলোতে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category