• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট  চুক্তি বাস্তবায়নে শুক্রবার সুইজারল্যান্ডে আলোচনা : যুক্তরাষ্ট্র-ইরান মার্কিন গণমাধ্যমে ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের ‘প্রচার কৌশল’- বিশ্বকাপের তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার জোয়ানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের : ১-০  বিশ্বকাপের মাঠে আতঙ্কে ফুটবলাররা ,হঠাৎ ড্রোন ‘দিদি নাম্বার ওয়ান’ ছাড়লেন জনপ্রিয় রচনা! প্রদর্শিত ৪ সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সে উৎসব আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অভিনেত্রী সানি লিওনের! দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন রূপরেখা গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

প্রদর্শিত ৪ সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সে উৎসব

বিনোদন ডেস্ক : / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সাম্প্রতিক সময়ের আলোচিত চারটি বাংলা চলচ্চিত্র নিয়ে উৎসবের আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে এই ‘সামার বাংলা হিট ফেস্ট’। প্রদর্শিত হবে ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশের সব শাখায় দর্শকরা চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকিট পাওয়া যাবে সিনেপ্লেক্সের কাউন্টার এবং অফিসিয়াল ওয়েবসাইটে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। অ্যাকশন ও টানটান উত্তেজনায় ভরপুর এই সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’-এ অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর ও সিয়াম আহমেদ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও প্রতিশোধের গল্পে নির্মিত সিনেমাটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

তানিম নূর পরিচালিত ‘উৎসব’-এ দেখা গেছে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মানকে। নব্বই দশকের আবহে নির্মিত পারিবারিক এই চলচ্চিত্রটি দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

এ ছাড়া হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূরসহ আরও অনেকে। এটি সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ও সফল চলচ্চিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা