• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট  চুক্তি বাস্তবায়নে শুক্রবার সুইজারল্যান্ডে আলোচনা : যুক্তরাষ্ট্র-ইরান মার্কিন গণমাধ্যমে ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের ‘প্রচার কৌশল’- বিশ্বকাপের তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার জোয়ানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের : ১-০  বিশ্বকাপের মাঠে আতঙ্কে ফুটবলাররা ,হঠাৎ ড্রোন ‘দিদি নাম্বার ওয়ান’ ছাড়লেন জনপ্রিয় রচনা! প্রদর্শিত ৪ সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সে উৎসব আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অভিনেত্রী সানি লিওনের! দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন রূপরেখা গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অভিনেত্রী সানি লিওনের!

বিনোদন ডেস্ক : / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বলিউড অভিনেত্রী সানি লিওনকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কর্ণাটকের আলোচিত প্রায় ২ হাজার ৪০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার তদন্তে তার নাম উঠে আসায় তাকে নোটিশ পাঠিয়েছে কর্ণাটক সিআইডি। তবে তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই মামলায় সানি লিওন অভিযুক্ত নন। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাই এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্দেশ্যেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ‘শিবম অ্যাসোসিয়েটস’ নামের একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম তদন্ত করতে গিয়ে সানির ব্যাংক হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি লেনদেনের তথ্য পায় সিআইডি। এরপর তার পারিশ্রমিক ও সংশ্লিষ্ট চুক্তিপত্রের নথি জমা দিতে বলা হয়।

তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানটির প্রধান শিবানন্দ নীলান্নাভার উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে কর্ণাটক ও মহারাষ্ট্রের হাজারো মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেছিলেন। অভিযোগ রয়েছে, বিনিয়োগকারীদের বছরে ৩৬ থেকে ৬০ শতাংশ পর্যন্ত লাভ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল।

তদন্ত কর্মকর্তাদের দাবি, সংগ্রহ করা অর্থের একটি অংশ চলচ্চিত্র প্রযোজনার কাজেও ব্যবহার করা হয়। সেই সূত্রে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র চামপিয়নের একটি আইটেম গানে অংশ নেওয়া সানি লিওনের নাম সামনে আসে।

‘ডিংগারা বিল্লি নানু’ গানে পারফর্ম করার জন্য সানি প্রায় ১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন বলে তদন্তে জানা গেছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ওই অর্থের উৎস বৈধ ছিল কি না এবং পুরো লেনদেন আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছিল কিনা।

সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞরা একটি ব্যাংক হিসাবের প্রায় ৩৬ হাজার ২০০ পৃষ্ঠার লেনদেন নথি পর্যালোচনা করেছেন। সেই বিশ্লেষণ থেকেই সানির অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া যায় বলে জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, শুধু সানি লিওন নন, সিনেমাটির সঙ্গে যুক্ত আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

বর্তমানে মামলার মূল অভিযুক্ত শিবানন্দ নীলান্নাভার পুলিশি হেফাজতে রয়েছেন। এদিকে বহুল আলোচিত এই আর্থিক কেলেঙ্কারির তদন্তে সানি লিওনের নাম উঠে আসায় বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা