• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
শত বঞ্চনার মাঝেও যিনি শুনিয়েছেন মানবমুক্তির গান : জাতীয় কবি  প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী থাকবেন : ঈদের প্রধান জামাত সাড়ে ৭টায় জামায়াত আমির এবার মক্কায় ঈদ করবেন  মার্কিন আলোচনা ব্যর্থ হলে সর্বোচ্চ কঠোর জবাব দেবে ইরান রাষ্ট্রীয় ও কৌশলগত সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া সিদ্ধান্ত নেবে না ইরান  ঈদে সুলতানের বিশেষ চার নাটক : ‘দ্য ফ্যামিলি’ স্থগিতাদেশ প্রত্যাহার ‘প্রিন্স’ সিনেমার সনদ  রেকর্ড গড়ে চোখের জলে অ্যানফিল্ড ছাড়লেন সালাহ ‘১১’ নম্বর জার্সি ফুটবল বিশ্বকাপের চাপ সামলাতে পারবে তো আমেরিকার ট্রেন বাংলার মধুমাসে জমে উঠেছে লালমনিরহাটের ফলের বাজার, বাড়ছে বাণিজ্যিক চাষ

 দেশের চামড়া শিল্পের উন্নয়নে আন্তর্জাতিক বিপণন ও আধুনিক সংগ্রহ কেন্দ্র গঠনের প্রস্তাব এলআইডিএফবি’র

‘চামড়া মন্ত্রণালয়, চামড়া শিল্পের ডেস্ক. / ১২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

 

প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে আধুনিক চামড়া সংগ্রহ কেন্দ্র স্থাপন, স্থানীয় বাজারে চামড়াজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি ও আন্তর্জাতিক বিপণন জোরদারের প্রস্তাব দিয়েছে লেদার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলআইডিএফবি)।

আজ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘অস্তিত্ব সংকটে চামড়া শিল্প: উত্তরণের উপায় অনুসন্ধান’— শীর্ষক এক মুক্ত আলোচনায় এ প্রস্তাব দেয় সংগঠনটি।

সভায় সংগঠনের আহ্বায়ক সাদাত হোসেন সেলিম ও সদস্য সচিব এম মোফাজ্জল ইবনে মাহফুজসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এলআইডিএফবি’র ১৩ দফা প্রস্তাবনায় দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন চামড়া সংগ্রহ কেন্দ্র ও অস্থায়ী কোল্ড স্টোরেজ স্থাপনের আহ্বান জানানো হয়।

এতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে অপচয় কমবে ও গুণগত মান বজায় রাখা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়।

প্রস্তাবনায় চামড়া শিল্পকে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত হিসেবে গড়ে তুলতে, একটি স্বতন্ত্র ‘চামড়া মন্ত্রণালয়’ অথবা শক্তিশালী ‘লেদার বোর্ড’ গঠনের দাবি জানানো হয়।

একই সঙ্গে ব্যবসাবান্ধব ও সহজ ব্যাংকিং নীতিমালা প্রণয়ন এবং ক্ষতিগ্রস্ত ট্যানারি মালিকদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে আরও বলা হয়, স্থানীয় বাজারে চামড়াজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানীয়ভাবে উৎপাদিত চামড়াজাত পণ্য ব্যবহারে উৎসাহ দেওয়ার আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক বাজারে নতুন ক্রেতা সৃষ্টির লক্ষ্যে বিদেশে বাণিজ্য মেলা, প্রদর্শনী ও বিপণন কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সহজ শর্তে সার্টিফিকেশন সুবিধা ও রপ্তানিকারকদের জন্য নীতিগত সহায়তা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাবনায় বলা হয়, কাঁচা চামড়ার গুণগত মান নিশ্চিত করতে, পশু জবাই থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতিটি ধাপে আধুনিক ব্যবস্থাপনা চালু করতে হবে। এ ক্ষেত্রে পশুসম্পদ ও ভেটেরিনারি সেবার উন্নয়নেও গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ব্যাংক ঋণ ও লোন সুবিধা এবং রপ্তানিতে বিশেষ প্রণোদনা দেওয়ার দাবি জানানো হয়।

চামড়া শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে নীতিগত সহায়তা বাড়ানোর আহ্বানও জানানো হয়।

সংগঠনটি দেশে ‘লেদার ফুটওয়্যার সিটি’ বা বিশেষায়িত শিল্পপার্ক গড়ে তোলারও প্রস্তাব দিয়েছে। এতে চামড়া ও চামড়াজাত পণ্যের উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়বে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা