• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে বাড়ছে রোগীর চাপ ‘দারোগা জামাই’ -চ্যানেল আইতে  এ অভিষেক বচ্চন রানী জুটি : শাহরুখের ‘কিং’ ১৮ হাজার ডলার নেওয়ার সুযোগ : বিদেশ ভ্রমণে বছরে  বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে মধ্যপ্রাচ্যের ওমান : শামা ওবায়েদ মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অনন্য বাতিঘর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুকুরে মাছ ধরা ও ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে ক্ষেতলালে সংঘর্ষ, আহত ১৩ প্রতিষ্ঠার ১৩৬ বছরে বাজিতপুর হাফেজ আবদুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারিকরণের জোরালো দাবি বাজিতপুর হাসপাতাল রোডের বেহাল দশা: ঝুঁকিতে রোগী ও সাধারণ মানুষ, দ্রুত সংস্কারের দাবি

প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী থাকবেন : ঈদের প্রধান জামাত সাড়ে ৭টায়

জাতীয় ঈদগাহ ডেস্ক. / ৮০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানানো হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে জামাত আয়োজন ব্যাহত হলে তা সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি জানান, ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার সুবিধার জন্য চারটি প্রবেশ গেট এবং সাতটি প্রস্থান গেট রাখা হয়েছে। এতে ভিড় নিয়ন্ত্রণ ও চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঈদ জামাতের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিটি করপোরেশনের বিভিন্ন টিম মাঠে দায়িত্ব পালন করবে।

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত পরিকল্পনার কথা জানান প্রশাসক। তিনি বলেন, ঈদের পর আট ঘণ্টার মধ্যেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এজন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির বর্জ্য যেন ড্রেন বা খোলা জায়গায় না ফেলে নির্ধারিত স্থানে রাখা হয়, যাতে দ্রুত ও কার্যকরভাবে পরিষ্কার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category