• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ব্যাপক কর্মসূচি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী টাঙ্গাইলে পশুর হাট পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশ্ব শান্তিরক্ষী দিবসে শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানালো জাতিসংঘ সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের কোরবানির বর্জ্য অপসারণে অবহেলা: দুই সিটি করপোরেশন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু ফিরতি হজ ফ্লাইট ৪৮ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রে মানুষের ঢল

তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু ফিরতি হজ ফ্লাইট

একুশে সংবাদ ডেস্ক / ২৬ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬
ছবি : সংগৃহীত

তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি হাজিরা। আজ রাত থেকেই শুরু হচ্ছে ফিরতি হজের উড়োজাহাজ চলাচল।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি উড়োজাহাজ যাত্রা শুরু করবে। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ উড়োজাহাজের মাধ্যমে শুরু হবে হাজিদের দেশে ফেরার কার্যক্রম।

প্রথম দিনে ১৩টি উড়োজাহাজে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি বাংলাদেশে ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত ১৭ এপ্রিল রাতে ঢাকার  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান  । বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ উড়োজাহাজটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, এ বছর সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসনের ব্যবস্থা ও ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর ফলে কোনো ধরনের সময়সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সফলভাবে সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

আগামী ১ জুলাই পর্যন্ত হজযাত্রীদের ফিরিয়ে আনার কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে পর্যায়ক্রমে সকল বাংলাদেশি হাজি দেশে ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা