• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
ভারতে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে লোকসভায় সংশোধনী বিল স্থগিত  বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী প্রফেসর দিল আফরোজা আব্বাস মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে  ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ইসলাম ভৈরবে রেললাইন সংলগ্ন দুই গ্রামের সংঘর্ষে কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন: প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান আইন উদ্দিন ভূঁইয়া, অভিনন্দনে ভাসছেন পতেঙ্গায় টিএনটির কোটি টাকার তার চুরি জরিত টিএনটির কর্মকর্তারা…

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

একুশে সংবাদ ডেস্ক / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
কোলাজ একুশে সংবাদ

মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাবের বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মশক নিধন শেখার জন্য বিদেশ সফরের প্রয়োজন নেই; দেশের বাস্তব অভিজ্ঞতা থেকেই কার্যকর সমাধান বের করা সম্ভব।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব পাঠানো হলে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রস্তাবটি পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী বলেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের যেকোনো এলাকায় সন্ধ্যার পর কয়েক ঘণ্টা ডোবা বা জলাবদ্ধ স্থানের পাশে অবস্থান করলেই মশক সমস্যার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। সেখান থেকেই কার্যকর ও উদ্ভাবনী সমাধান বের করা যেতে পারে।”

প্রধানমন্ত্রীর এ মন্তব্যকে স্থানীয় সমস্যা সমাধানে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে দেশে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের বিষয়ে সরকার ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category