• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি হাবিব, সম্পাদক শামীম লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত ধানমন্ডি-২৭-এর অগ্নিকাণ্ডে সাহসী তরুণীর জীবনরক্ষা, মানবিকতায় প্রশংসিত স্থানীয়রা ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে: প্রধানমন্ত্রী নাহিদ ঝড়ে ধসে অস্ট্রেলিয়া, বাংলাদেশের পেস আক্রমণকে সেরা বললেন অ্যালেক্স ক্যারি ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট প্রভাব ফেরানোর চেষ্টা চলছে: সংসদে বিরোধীদলীয় উপনেতা মোহাম্মদ তাহের নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত, বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তুতি অর্থবছর ক্যালেন্ডার বছরের সঙ্গে সমন্বয়ের প্রস্তাব সংসদে তোলার ঘোষণা জামায়াত আমিরের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিশ্বশান্তির অনন্য উদ্যোগ: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব ৩১ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে

তেজগাঁও প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি হাবিব, সম্পাদক শামীম

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

দীর্ঘ আট বছর পর এক উৎসবমুখর ও সুশৃংখল পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল তেজগাঁও প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এস এম শামীম জয়লাভ করেছেন।

​শুক্রবার (১২ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ৫১ সদস্য বিশিষ্ট এই সংগঠনের ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের জন্য মাঝে দুই ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

​নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৫১ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অর্থাৎ, শতকরা ৭৪.৫১% ভোট পেয়ে নতুন এই কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন অংশগ্রহণে পুরো নির্বাচন প্রক্রিয়াই ছিল শান্তিপূর্ণ।

​ভোটগ্রহণ শেষ হয় প্রধান নির্বাচন কমিশনার ও প্রিসাইডিং অফিসাররা প্রার্থী এবং উপস্থিত সদস্যদের সামনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

​নির্বাচনের সার্বিক পরিবেশ নিরাপদ ও সুরক্ষিত রাখতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চের বেশ কয়েকজন সদস্য দিনভর দায়িত্ব পালন করেন। নবনির্বাচিত কমিটি তেজগাঁও প্রেস ক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে নিয়োজিত রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা