• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

‘এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট’ — স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৭২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত বাজেট কোনো ব্যাংকমুখী বা গোষ্ঠীভিত্তিক বাজেট নয়; এটি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রয়োজনের প্রতিফলন। যারা এটিকে দলীয় বাজেট বলছেন, তারা অযৌক্তিক ও অনভিপ্রেত মন্তব্য করছেন।

শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থল, জনসভা মঞ্চ, প্রশাসনিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার বাজেটে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই পদক্ষেপ কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বরং নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও সাধারণ জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের জন্য সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়গুলোও এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে জনগণের ওপর করের চাপ কমিয়ে রাজস্ব আয়ের পরিধি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে উন্নয়ন কার্যক্রমে দেশীয় অর্থায়নের সক্ষমতা বৃদ্ধি পায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছরে ক্ষতিগ্রস্ত ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার বাস্তবতার মধ্যেও বর্তমান সরকার মাত্র সাড়ে তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন করতে সক্ষম হয়েছে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত একটি সরকারের বাজেটকে শুধুমাত্র দলীয় বাজেট হিসেবে আখ্যায়িত করা সমীচীন নয়। এ বাজেট দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি তদারকির অংশ হিসেবে শুক্রবার কক্সবাজার সফর করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category