• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে এনসিটি পরিচালনায় বিশ্বমানের অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’: কৌশলগত অংশীদারিত্বের নতুন সমীকরণসুফি বিশ্বাস দক্ষ ও যোগ্য তরুণ প্রজন্মই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহে মৃত্যু ১,৩০০ ছাড়াল কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ আজ: পরিসংখ্যানে এগিয়ে কানাডা পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধনের উদ্যোগ, বাড়ছে সামাজিক নিরাপত্তা ভাতা বিগত সরকারের ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে পুনর্গঠনের রোডম্যাপ এই বাজেট : মির্জা ফখরুল শেষরাতে নাসির উদ্দিন পাটোয়ারীর ফেসবুকে আধ্যাত্মিক পোস্ট” জামায়াতের রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

শেষরাতে নাসির উদ্দিন পাটোয়ারীর ফেসবুকে আধ্যাত্মিক পোস্ট”

একুশে সংবাদ ডেস্ক / ৩২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোববার দিবাগত শেষরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সুফি ভাবধারার কাব্যিক ভাষায় আল্লাহর প্রেম, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক তৃষ্ণার কথা তুলে ধরেন।

পোস্টে তিনি ‘শরাব’, ‘সাকি’, ‘নূর’, ‘হাউজে কাউসার’ ও ‘রবের প্রেম’—এর মতো রূপক ব্যবহার করে আধ্যাত্মিক ভালোবাসা ও আত্মিক পরিশুদ্ধতার বার্তা তুলে ধরেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, “কারণ এ শরাব মদের নয়—এ তো রবের প্রেম, যা পান করলে মানুষ নিজেকে হারিয়ে পায় তাঁরই সান্নিধ্য।”

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সুফি সাহিত্যের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক কাব্যভাষার প্রকাশ হিসেবে ব্যাখ্যা করেছেন, আবার কেউ এর ভাষা ও উপমা নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ফারসি ও বাংলা সুফি সাহিত্য এবং ইসলামী আধ্যাত্মিক কবিতায় ‘শরাব’, ‘সাকি’ ও ‘পেয়ালা’ শব্দগুলো দীর্ঘদিন ধরে আল্লাহর প্রেম, আত্মিক জাগরণ ও ঈমানি উচ্ছ্বাসের প্রতীকী রূপক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category