ঢাজা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ১২:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১৪০ শেয়ার

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবার রাশিয়া সফরে যাচ্ছেন। এর আগে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রথম সফর করেন মো. জসীম উদ্দিন। আজ রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র পররাষ্ট্র সচিবের রাশিয়া সফরের তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার কাজান শহরে ২২-২৪ অক্টোবর ব্রিকস সম্মেলন হবে। পররাষ্ট্র সচিব ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করতে রাশিয়া যাবেন। ২৪ অক্টোবর ব্রিকস সম্মেলনের কর্ম অধিবেশনে তার বক্তৃতা করার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র সচিবের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, চলতি বছরের জুনে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ব্রিকসের সদস্যপদ পেতে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়েছিল, সদস্যপদ দেওয়া সম্ভব না হলেও যেন অংশীদার দেশ হিসেবে বাংলাদেশকে বিবেচনা করা হয়। এবারের সম্মেলনে সদস্যপদ পাওয়ার বিষয়টি তুলবে। সেটি না হলেও অংশীদার করার অনুরোধ জানাবে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর জসীম উদ্দিন চলতি মাসে প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যান। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। পাশাপাশি পররাষ্ট্র সচিব ওয়াশিংটন সফর করেন, সেখানে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

সপ্রকাশিত হয়েছে: ১২:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪